শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিয়েতনামে মানবপাচারকারীর মূলহোতাসহ ৩ জনকে পল্টন থেকে আটক

মহসীন কবির :[২] অবৈধভাবে ভিয়েতনামে গিয়ে আটকে পড়া ২৭ জন এবং ভিয়েতনাম ফেরত ১১ জন বাংলাদেশি নাগরিক পাচারের ঘটনায় তাদের আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। বুধবার (০৮ জুলাই) দিনগত রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাংলানিউজ ও চ্যানেল২৪

[৩] র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার  বলেন, ভিয়েতনামে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়েছে।

[৪] বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়