শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে অভ্যন্তরীণ আরো তিনটি বিমানবন্দর

লাইজুল ইসলাম : [২] জুনের প্রথম সপ্তাহে দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর খুলে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেসব রুটে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করছে বিভিন্ন এয়ারলাইন্স সংস্থার বিমান। তবে এবার বন্ধ থাকা কক্সবাজার, বরিশাল ও রাজশাহী বিমানবন্দর খুলে দেয়ার পরিকল্পনা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

[৩] জানা গেছে, আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে অনেকে বাড়ি যাবেন। সেই হিসেব করেই এবার বিমানবন্দরগুলো খুলে দেয়া হবে। কক্সবাজার, বরিশাল ও রাজশাহী বিমানবন্দরে চিকিৎসক না থাকায় এতদিন চালু করা যায়নি বিমানবন্দরগুলো।

[৪] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোফিদুর রহমান বলেন, যদিও এখনো যাত্রীর চাপ কম। অনেকে কোভিড-১৯ এর জন্য কোথাও যাতায়াত করছে না। স্বাস্থ্যবিধি মেনে দেশের অভ্যন্তরে বিমান চলাচল করছে। এতে যাত্রীদের কিছুটা আস্থা ফিরে আসছে। তারাও যাতায়াত করছে।

[৫] মোফিদুর রহমান বলেন, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে এতদিন ধরে চলছে এয়ারলাইন্সগুলো। তাই আশা করা যায় এবারের ঈদে নাগরিকরা এয়ারলাইন্সে চলাচল করবে।

[৬] কোভিডের কারনে ৮ মার্চ বন্ধ করে দেয়া হয় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়