শিরোনাম
◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে বিজেপি নেতা নিহত

মিনহাজুল আবেদীন : [২] উত্তর কাশ্মীরের বন্দিপোরায় সন্ত্রাসী হামলায় বাবা ও ভাইসহ বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি নিহত হয়েছেন। বাংলানিউজ

[৩] বুধবার স্থানীয় সময় রাত ৯ টায় এ হামলার ঘটনা ঘটে। ওয়াসিম বিজেপির সাবেক জেলা প্রেসিডেন্ট ছিলেন। জাগোনিউজ

[৪] পুলিশ (ডিজিপি) দিলবাগ সিং জানিয়েছেন, বন্দিপোরায় এলাকার পুলিশ স্টেশনের বাইরে নিজেদের দোকানের বাইরে বসেছিলেন স্থানীয় বিজেপি নেতা ওয়াসিম বারি। তার সঙ্গে ছিলেন বাবা বসির আহমেদ ও ভাই উমর। রাত ৯টা নাগাদ তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় কয়েকজন সন্ত্রাসী। এসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনজন। পার্সটুডে

[৫] জানা গেছে, বারি পরিবারের নিরাপত্তার দায়িত্বে আট জন কর্মী ছিলেন। সন্ত্রাসবাদীদের সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগে ওই আট জনকে আটক করা হয়েছে। ভোয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়