শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান হিমেল: প্রয়াণের পরও ভালোবাসার সামান্যও কমবে না

লুৎফর রহমান হিমেল: এরকম অনেকেই বলতেছেন। কিন্তু আমিতো দেখি এন্ড্রু কিশোর আছেন, তিনি কোথাও যাননি। না হলে চাইলেই ওয়েবে সার্চ দিয়ে তার দরাজ কণ্ঠের গান এখনও কীভাবে শুনে চলেছি? হ্যাঁ, তার দেহান্তর ঘটেছে মাত্র। তিনি যে কোটি মানুষের সুরতৃষ্ণা মিটিয়েছেন, মন ভালো করা শতসহস্র মুহূর্ত উপহার দিয়েছেন; তার তুলনা হবে না কোনো কিছুতেই। পৃথিবীতে মানুষের মনে আনন্দ দেওয়াকে আমি সবচেয়ে ভালো কাজ হিসেবে মনে করি। এন্ড্রু কিশোর সেই ভালো কাজটিই সফলতার সাথে করেছেন। তার মৃত্যুতে আমার চোখে পানি, কিন্তু একইসাথে ডান হাতটি কপাল বরাবর তুলে বলছি, স্যালুট, ইউ ডিড ইট! তিনি ছিলেন জাত শিল্পী। সব গানই তার জনপ্রিয়। লতা, আশা, কিশোর কুমার, কুমার শানু, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন যেমন। এদের কোনো গানই অজনপ্রিয় নয়। এন্ড্রু কিশোরের প্রতিটি গান বারবার শোনার মতো। মনের ক্ষুধা মেটাবার উৎকৃষ্ট উপাদান যদি হয় গান, সেই ক্ষুধাটা এই বাংলার মানুষদের ভালভাবেই মিটিয়েছেন তিনি। এন্ড্রু কিশোর তার ভরাট কণ্ঠে গেয়েছেন, ‘ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না।’ আমি ঠিক জানি না, তিনি তার জীবনে ভালোবাসার ঘাটতির মধ্যে ছিলেন কিনা। কিন্তু প্রিয় এন্ড্রু কিশোর, আমি নিশ্চিত করে বলতে চাই, আপনাকে কোটি কোটি মানুষ ভালোবাসতেন। আর আপনার প্রয়াণের পরও তাদের ভালোবাসার সামান্যও কমবে না। আপনি গেয়েছেন, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশিদিন তোদের মাঝারে। দয়াল আপনাকে ডেকে নিয়ে গেছেন যদিও। কিন্তু সেটা দৈহিক এক এন্ড্রু কিশোরকেই শুধু। সুরের জগতের যে এন্ড্রু কিশোর, তাকে ডেকে নেয়, সাধ্য নেই কারোর।

  • সর্বশেষ