শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরপুরে বিলে মাছ ধরতে গিয়ে লাশ হলেন এক বৃদ্ধ

নাগরপুর প্রতিনিধি: [২] নিখোঁজের পর টাঙ্গাইলের নাগরপুরের টেংড়ীপাড়া বিল থেকে আব্দুল আওয়াল (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। টেংড়ীপাড়া গ্রামের আওয়াল বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে সকালে নিখোঁজ হন।

[৩] পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার সকালে আওয়াল বাড়ির পাশে টেংড়ীপাড়া বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন। তবে বিকাল হলেও তিনি বাড়িতে না ফেরায় স্থানীয় লোকজন বিলে অনেক খোঁজ করেন।

[৪] রবিবার রাতে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে আওয়ালের লাশ টেংড়ীপাড়া বিলে ভেসে উঠে।

[৫] এ ব্যাপারে ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, বিলে মাছ ধরার সময় হঠাৎ নিখোঁজ হন আওয়াল। পরে এলাকাবাসী বিলে খোজাখুজি করে রাতে তার লাশ উদ্ধার করে।

[৬] পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় সোমবার সকালে তার লাশ টেংড়ীপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়