শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রাহকের টাকা আত্মসাত করে আত্মগোপনে থাকা ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের মালিক গ্রেপ্তার

সুজন কৈরী : [২] করোনাভাইরাস মহামারীকালে অফিস গুটিয়ে গ্রাহকের টাকা আত্মসাত করে পালিয়ে যাওয়া ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ ও তার স্ত্রী নিপাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার তাদের লক্ষ্মীপুর ও নোয়াখালীর জেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান, “শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের এমডি মো. শহীদ উল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে আটক করা হয়েছে।

[৪] করোনাভাইরাস মহামারীকালে ঢাকার পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজ গুটিয়ে এর মালিক শহিদ উল্লাহ সম্প্রতি লাপাত্তা হয়ে যান। এতে বিপাকে পড়ে ব্রোকারেজ হাউজটির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। সঙ্কটকালে তাদের শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। এরপর দুই বিনিয়োগকারী পল্টন থানায় দুটি মামলা করেন।

[৫] পুলিশ কর্মকর্তা আজিমুল বলেন, “ভুক্তভোগী দুজন মামলায় অভিযোগ করেন, তাদের কাছ থেকে এক কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা হয়েছেন আসামি। ওই মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার শহীদ উল্লাহ ও তার স্ত্রীকে ঢাকায় আনা হচ্ছে বলে জানান তিনি।

[৬] উল্লেখ্য, ব্রোকারেজ হাউজটির অধীনে প্রায় ২১ হাজারের মতো একাউন্ট রয়েছে, তাতে যে শেয়ার রয়েছে, তার বাজার মূল্য ৮২ কোটি টাকার মতো বলে জানিয়েছিল ডিএসই কর্তৃপক্ষ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়