শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জে এ্যাম্বুলেন্স চালকের লাশ উদ্ধার

আজিজুল ইসলাম : [২] নিরাঞ্জন রবি দাস (৩৭) নামে এক এ্যাম্বুলেন্স চালকের লাশ বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার নতুন বাজারের অদুরে রাস্তার পাশ থেকে রোববার (৫ জুলাই) রাত ১১ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে শায়েস্তানগর রবিদাস পাড়ার সম্বু রবি দাসের পুত্র।

[৩] পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, নিরাঞ্জন রবি দাস দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক হিসেবে দায়িত্ব পালন করছে। রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ৩ বন্ধুর সাথে নিরাঞ্জন রবি দাস বাসা থেকে বের হয়।

[৪] রাত ১১ টার দিকে এক পথচারী রাস্তার পাশে একটি মৃত দেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে লাশ হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ সময় অন্যান্য এ্যাম্বুলেন্স চালকরা নিরাঞ্জনের লাশ দেখে তার পরিবারকে খবর দেয়। পরে তার ভাই রামদা রবি দাস লাশ শনাক্ত করে।

[৫] রামদা রবি দাস জানায়, বাসা থেকে বের হবার সময় নিরাঞ্জন ৪৫ হাজার টাকা সাথে নিয়ে যায়। হত্যাকারীরা তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনটি নিয়ে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দু’টি পা হাটুর নিচে হাড় ভেঙ্গে গুড়িয়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে তার সাথে থাকা বন্ধু রূপী দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়