শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মহামারি সময়ে ডায়রিয়া রোগী কমেছে ৯০ ভাগ

লাইজুল ইসলাম : [২] আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি’র জনসংযোগ কর্মকর্তা একেএম তারিফুল ইসলাম খান জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল-মে-জুন মাসে গড়ে প্রতিদিন ৪৫-৫০ জন আইসিডিডিআরবিতে চিকিৎসা নিয়েছেন। গত বছর এই তিন মাসে প্রতিদিন চিকিৎসা নিয়েছেন ৫শ’ জন। এদের মধ্যে ৪শ’ নারি-পুরুষ। আর বাকি ১শ’ শিশু।

[৩] আইসিডিডিআরবি মনে করে, কোভিডের ভয়ে সাধারণ মানুষ ঘরের বাইরে বের হয়নি। হাত-মুখ পরিস্কার রেখেছে। ভালো খাবার খেয়েছে। একারণেই কমেছে।

[৪] সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম বড়–য়া বলেন, এটি পানি বাহিত রোগ। গরমের মধ্যে পচা/নষ্ট/বাসি খাবার বিক্রি ও খাওয়া বন্ধ ছিলো। রাস্তার পাশের ফুসকা, চটপটি, রাস্তার পাশের খাবার ও বিয়ে-সাদি ও অনুষ্ঠানের রিচ ফুড বন্ধ থাকায় এাবার ডায়রিয়া কমেছে।

[৫] মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাখাওয়াত হোসেন বলেন, এবার গরম তেমন পরেনি তাই ডায়রিয়ার প্রকোপ কম।

[৬] কলেরা হাসপাতালের কনসালটেন্ট সংক্রমন ব্যাধি বিভাগের চিকিৎসক ডা. তাজুল ইসলাম এ বারি বলেন, কোভিডের ভয়ে অনেকে হাসপাতালে আসছে না। অসুস্থ হলেও টেলিমেডিসিনের সহায়তা বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। যা ইচ্ছা খাওয়া বাদ দিয়ে স্বাস্থ্য সম্মত খাবার খেয়েছেন।

[৭] কলেরা টিকার গবেষনা কাজে সম্পৃক্ত বিজ্ঞানি অধ্যাপক ডা. ফেরদৌসি কাদরী বলেন, মার্চ থেকে জুলাই ডায়রিয়ার মৌসুম। ঘনবসতিপূর্ণ এলাকায় এটি বেশি ছড়ায়। ঢাকায় লোক কম থাকায় এটি ছড়ায়নি। ঢাকার বাইরেও ডায়রিয়ার রোগি কম।

[৮] আইসিডিডিআরবি বলছে, গরমের সময়ে এডাল্ট রোগি বেশি। শীতের সময় বাচ্চা রোগি বেশি। কোভিড মহামারি শেষ হলে ডায়রিয়ার প্রোকপ কেনো কম ছিলো তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়