শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের বাকেরগঞ্জে খালে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি : [২] জেলার বাকেরগঞ্জ উপজেলায় খালে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

[৩] তারা হলো- উপজেলার গোপালপুরের রাঙ্গামাটিয়া এলাকার সোহেল পালোয়ানের ছেলে শাকিম (৭) ও মামুন পালোয়ানের ছেলে জোবায়ের (৪)। শাকিম ও জোবায়ের সম্পর্কে চাচাতো ভাই।

[৪] সোমবার (৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাঙ্গামাটিয়া নদী সংলগ্ন একটি খালের ত্রিমোহনা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

[৫] স্থানীয়রা জানান, শিশু দু’টি দুপুর ২টার দিকে তাদের দাদার সঙ্গে গোসলের জন্য ঘর থেকে বের হয়। তাদের খালের পাশে রেখে দাদা ছাগলকে খাবার দিতে যায়। ফিরে এসে তাদের দেখতে না পেয়ে সন্ধান চালাতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।

[৬] বরিশাল সদর নৌ ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ডুবুরি গোলাম রাব্বি, জালাল উদ্দিন ও আবদুল্লাহকে নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তারা বিকেল ৪টায় উদ্ধার অভিযান শুরু করেন এবং সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়