শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় নির্মম ভাবে সৎ মাকে পিটিয়ে হত্যা, ৪ নারী গ্রেপ্তার

এস এম সাব্বির : [২] গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুলসুম বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে নির্মম ভাবে পিটিয়ে গরম পানি ও মরিচের গুড়া শরীরে দিয়ে হত্যা করেছে তার সৎ সন্তানেরা. পুএবধু ও নাতিরা। রাত ৮ টার দিকে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

[৩] গতকাল শনিবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দারপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ শনিবার রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ নারীকে গ্রেফতার করেছে।

[৪] হত্যার শিকার কুলসুৃম বেগম রাজিন্দারপাড় গ্রামের সবর আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী। কুলসুম বেগমের ভাই স্কুল শিক্ষক কালাম ফকির জানান, সৎ ছেলেদের সাথে জমিজমা নিয়ে কুলসুম বেগমের বিরোধ চলে অসিছিলো। কুলসুম বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য গত শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সৎ ছেলে আলাউদ্দিন সিকদার, স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে লিমা সিকদার ও ভাই রিপন সিকদার কলসুম বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় কুলসুম বেগমের নিজের ২ ছেলে ও ছেলের বউয়েরা তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারপিট করে।

[৫] ওই স্কুল শিক্ষক আরো জানান, তার বোন কুলসুমকে উদ্ধার করে প্রথম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮ টার দিকে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা এই নির্মম হত্যাকান্ডের বিচার চাই।

[৬] কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় শনিবার রাতেই কুলসুম বেগমের ছেলে স্বপন সিকদার বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৪ নারীকে গ্রেফতার করা হয়েছে।

[৭] বাকী আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে আমরা পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ