শিরোনাম
◈ স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমএইচ কোভিড ওয়ার্ডে ফ্রিজ ও এসি দিলো নৌবাহিনী

ইসমাঈল ইমু: [২] রোববার নৌবাহিনীর পক্ষ থেকে নৌ সরবরাহ পরিদপ্তরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের কাছে ২০টি ফ্রিজ ও ২০টি এসি প্রদান করেন।

[৩] কোভিড পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা চিকিৎসার সুবিধার্থে নৌবাহিনী নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে এসকল সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

[৪] ইতিমধ্যে কোভিড চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, স্যু প্রোটেকশান ডিস্পে›সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়