শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনএ’র কারণে কোভিড ঝুঁকি কম বাংলাদেশে: গবেষণা

দেবদুলাল মুন্না: [২] এ তথ্য জানিয়েছে সুইডেনের স্টকহোমের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ক্যারোলিনস্কা ইন্সটিটিউট। নিউইয়র্ক টাইমস

[৩] গবেষকরা বলেন, ডিএনএ’র সাথে একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। ইউরোপে মানুষের মধ্যে যে ডিএনএ সেটি থেকে ভিন্ন বাংলাদেশিদের ডিএনএ। এই ডিএনএ’র আদি ভার্সন (প্রস্তর যুগের ) ক্ষতিকর হলেও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় যেটি দেখা যায় তা ভাইরাস প্রতিরোধে আরও বেশি কার্যকরী। এই ডিএনএ’র আদি ভার্সন প্রায় ৬০ বছর আগের, যা বাংলাদেশিরা বহন করছে।

[৪] গবেষণাটির সঙ্গে যুক্ত না থাকা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রজনন বিজ্ঞান বিশেষজ্ঞ জোশুয়া আকি এই ফলাফলকে সমর্থন করে বলেছেন, ‘শঙ্কর প্রজননের ৬০ হাজার বছর আগের এই প্রভাব আজও মানুষের শরীরে কাজ করতে পারে।’

[৫]শনিবার গবেষণাটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। নিউইয়র্ক টাইমসের বিজ্ঞান বিষয়ক পাতায় এ নিয়ে বিশদ প্রতিবেদন ছাপা হয়েছে।

[৬] জিনোমের এই অংশ ক্রোমোজোম ৩-এ ছয়টি জিনে ছড়িয়ে থাকে। যাকে গবেষকেরা মানব ইতিহাসের ‘ধাঁধাময় ভ্রমণ’ বলেছেন।দক্ষিণ এশিয়ার প্রায় এক তৃতীয়াংশ মানুষ উত্তরাধিকার সূত্রে অংশটি পেয়ে থাকে।
[৭] নতুন এই গবেষণায় ক্যারোলিনস্কা ইন্সটিটিউটের বিজ্ঞানী হুগো জেবার্গ নেতৃত্ব দেন।

  • সর্বশেষ