শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজাহার আলী সরকার: ফারুক কাজী ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

আজাহার আলী সরকার: আমার সাংবাদিকতা শুরুর প্রথম অভিভাবক ছিলেন ফারুক কাজী ভাই। সিনিয়র এই সাংবাদিক ছিলেন আইন-সাংবাদিকতার ‘চলন্ত এনসাইক্লোপিডিয়া’। তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সেক্রেটারী ও দিল্লি দূতাবাসের প্রেস মিনিস্টার এবং হাই কমিশনারে (ভারপ্রাপ্ত দায়িত্ব) পালনের সময়ে বিভিন্ন সংবাদের তথ্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে পরস্পরের প্রতি ছিলাম আস্থাশীল। এটা ছিল আমার জীবনের বড় একটি মাইলফলক।

শুধু তাই নয়, এই দুটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকার সুবাদে দেশ-বিদেশের কূটনৈতিক শিষ্টাচারসহ নানাবিধ তথ্য জানাতেন আমাকে। ঠিক একইভাবে বাসস এবং ইউএনবিতে কর্মরত অবস্থায় পরস্পরকে সহযোগিতা করেছি। তিনি সৎ এবং খুব ভালো মানুষ ছিলেন। আরশী নামে একমাত্র কন্যা সন্তানের জনক তিনি। তার মেয়েটিও খুব মেধাবী এবং বাবার মতোই ভালো মানুষ। ফারুক ভাই বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতা ছাড়াও বকেয়া বেতনসহ মোটা অংকের টাকা বাসস থেকে না পাওয়ার কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় দিনাতিপাত করছিলেন ফারুক কাজী। তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে তথ্য ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমাকেও সাথে নিয়ে বেশ কয়েকবার গেছেন তিনি।
ফারুক ভাইয়ের মৃত্যুতে আমি খুবই মর্মাহত ও শোকাহত। ডেপুটি প্রেস-সেক্রেটারী এবং দিল্লিতে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে (যে সব তথ্য ও অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতেন) তাকে নিয়ে বলার বা লেখার আমার অনেক কিছু আছে, তবে শোক ও মনকষ্টের কারণে এই মুহূর্তে কিছু লিখতে পারছি না। ফারুক কাজী ভাই বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থা মারা যান, ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

কর্মজীবনে ফারুক কাজী রাজশাহীর দৈনিক বার্তা, দৈনিক আজাদ, দৈনিক বাংলার বাণী, দৈনিক দেশবাংলা, অবজারভার, বাসস, ইউএনবিতে কাজ করেছেন। সিনিয়র এই সাংবাদিক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপ-প্রেস সেক্রেটারি ও দিল্লি দূতাবাসের প্রেস মিনিস্টারও ছিলেন। তিনি তার অগণিত ভালো কাজের দ্বারা সকলের মাঝে বেঁচে থাকবেন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাত দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এমন অসহ্য শোক কাটিয়ে উঠতে শক্তি দান করুন। আমিন।
লেখক : দৈনিক আমাদের সময়ের সাবেক ডেপুটি এডিটর

  • সর্বশেষ