শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলা পুলিশ (গোয়েন্দা শাখা) ডিবি’র অভিযানে ১৫ মামলার আসামীসহ দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সদরের মাটিডালী এলাকার মৃত রমজান আলীর ছেলে হযরত আলী (৩৮) এবং শিবগঞ্জ উপজেলার বেলভুজা এলাকার মৃত সাদেক আলীর ছেলে মজিবুর রহমান(৪০)।

[৩] জেলা পুলিশ (গোয়েন্দা শাখা) ডিবি’র কাযৃলয সূত্রে জানা যায়, শনিবার ভোড় ৪টায় মাটিডালী এলাকা থেকে ছিনতাই করার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হযরত আলী অস্ত্র, ছিনতাই, মাদক, দ্রুত বিচার, ডাকাতিসহ ১৫টি মামলার কুখ্যাত আসামি । অপরদিকে, একই অভিযোগে গ্রেফতারকৃত মজিবুর রহমানের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

[৪] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম এ প্রতেিবদক-কে বলেন, গ্রেফতারকৃতরা মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করত। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ