শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন, পাকিস্তান ও ভারত পিছিয়ে যাওযায় বিশ্ব বাজারে আলু রপ্তানিতে বাংলাদেশের কোনো প্রতিযোগী নেই

মতিনুজ্জামান মিটু: [২] বেশি দামের কারণে বিশ্ববাজারে চীন, ভারত ও পাকিস্তানের আলুর চাহিদা কমেছে। এ সুযোগে বাংলাদেশের রপ্তানিকারকরা গত অর্থবছরের চেয়ে বেশি আলু মধ্যপ্রাচ্যসহ ১৩টি দেশে রপ্তানি করেছেন। বাংলাদেশ থেকে আলু নেওয়ার আগ্রহের কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বিভিন্ন দেশের আমদানিকারকরা।

[৩] করোনায় চীনের রপ্তানি বন্ধ হওয়া, বিরূপ আবহাওয়ায় পাকিস্তানি আলুর সরবরাহে ঘাটতি এবং অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় ভারতে আলুর দাম অনেক বেড়ে গেছে। দেশে আলুর উৎপাদন বছরে ৫ দশমিক ১৯ ভাগ হারে বেড়ে কোটি টন ছাড়িয়েছে। দেশে আলুর ব্যবহার ৭০ লাখ টনের মতো। বাকী ৩০ লাখ টন বিশ্ব বাজারে রপ্তানীর অপেক্ষায় থাকে।

[৪] ২০১৯-২০ অর্থবছরের ১১ মাসে মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, আরব আমিরাত, সৌদি আরব, ব্রুনাই, কুয়েত, ওমান, কাতার, হংকং, ভিয়েতনাম,বাহরাইন ও মালদ্বীপে রপ্তানি হয়েছে ৩১ হাজার ২৭৭ দশমিক ৫৯ টন আলু। আরও ৫শ টনের ওপরে আলু রপ্তানি করার জন্য অনুমতিপত্র চেয়েছেন ব্যবসায়ীরা। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়