শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটিতে কোভিড-১৯ উপসর্গে আরেক জনের মৃত্যু: আক্রান্ত ২৯৯

চৌধুরী হারুন: [২] বুধবার বিকাল ৩টার দিকে শহরের চম্পকনগরের সেন্টারে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান তিনি। তার নাম আশীষ দাশ (৩২)। তিনি শহরের পূর্ব ট্রাইবেল আদামের বাসিন্দা ছিলেন। জেলা সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক ভারপ্রাপ্ত চিকিৎসক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, আশীষ দাশকে করোনা উপসর্গ নিয়ে ভর্তির পর আইসোলেশনে রাখা হয়। বুধবার দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে বিকাল ৩টার দিকে তিনি মারা যান। সরকারি বিধি মেনে তার সৎকার করা হবে। আগের দিন মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুরুত আলী। জেলায় এর আগে করোনায় মারা গেছেন ৮ জন।

[৪] তিনি আরও জানান, বুধবার পাওয়া রিপোর্টে আরও ৩১ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে সদরসহ জেলায় ২৯৯ জন আক্রান্ত হলেন করোনায়। তাদের মধ্যে শুধু শহরেই ১৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৮ জন,আইসোলেশন আছে ১৫ জন।

[৫] রাঙ্গামাটি হাসপাতালে শ্বাস কষ্টে থাকার রোগীর মুহাম্মদ আলীর ছেলে সাইফ আলী অভিযোগ করে বলেন, করোনা উপসর্গ নমুনা পরীক্ষার আগে চট্ট্রগ্রামে রেফার করলেও আমরা এ্যাম্বুলেন্স পাইনি। সারাদিন চেষ্টা করে রাতে রাঙ্গামাটির বাহির থেকে এ্যাম্বুলেন্স নিয়ে এসে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়