শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আটক ১

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: [২] সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা কোরবানী পশুর হাটে সংবাদ সংগ্রহের ভিডিও ধারণ করায় হাটের ইজারাদারদের মারপিটে ২ গণমাধ্যমকর্মী আহত হওয়ার ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় মো. ওমর ফারুক (২৫) নামের একজন আটক করেছে পুলিশ।

[৩] মামলার বাদী ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-০১। তিনি আরো বলেন, এখন পর্যন্ত মামলার মূল আসামিরা আটক হয়নি।

[৪] মামলার আসামিরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন (৪৮), মো: খলিলুর রহমান (৭০), মো: সেরাজুল (৩২), মো: মজিদ (৩৮), মো: ওমর ফারুক (২৪), বাবলু মেলেটারি (৪৪), মো: ফরিদ (৪২), খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা (৫৫), আনোয়ার হোসেন সফের (৬২), মো: ইসমাইল হোসেন (৪০), মজনু (৩৮), হামিদুল (৩৬), মুকুল মেম্বর (৪৫), মো: রাজু (৩৬), আরিফ খান (৪০) সহ ৪/৫জন অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে।

[৫] প্রসঙ্গ, গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটে কোরবানির পশুর স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রতিবেদন করার জন্য গেলে হাট ইজারাদারের লোকজন দুই সাংবাদিককের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করেন।

[৬] সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। অতিদ্রুত আসামীদের গ্রেপ্তার না করা হলে আমারা বিভিন্ন কর্মসূচি দিবো।

[৭] সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। একজনকে আটক করা হয়েছে। বাকীদের আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়