শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরমাণু বিস্ফোরণ ও পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে অত্যন্ত ধ্বংসাত্মক অবস্থানে যুক্তরাষ্ট্র : রাশিয়া

ইয়াসিন আরাফাত : [২] গতকাল (মঙ্গলবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি এ মুহূর্তে মারাত্মক চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ অবস্থায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার অবস্থান পুনর্বিবেচনার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে ওয়াশিংটন প্রকাশ্যে বলছে, তারা এই চুক্তি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করার জন্য কোনো চিন্তা করছে না। পার্সটুডে

[৩] রুশ বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে আমেরিকার অবস্থান পুনর্বিবেচনা করার জন্য আমরা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাই।” এ চুক্তি বিশ্ববাসীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল বলে মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।

[৪] ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিটিবিটি অনুমোদন করা হয় যার আওতায় সমস্ত ধরনের পরমাণু বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি দেশ এ চুক্তি অনুমোদন না করায় তা পুরোপুরিভাবে কার্যকর হয়ে উঠতে পারে নি।

[৫] যুক্তরাষ্ট্র এ চুক্তিতে সই করেছে তবে কংগ্রেস তা অনুমোদন করতে অস্বীকার করে আসছে। ১৯৯৬ সালে রাশিয়া এ চুক্তিতে সই করে এবং চার বছর পর সংসদে অনুমোদন করে। এ পর্যন্ত ১৮৩টি দেশ এ চুক্তিতে সই করেছে এবং ১৬৬টি টি দেশ তাদের আইনসভায় তা অনুমোদন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়