শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা : চীন-ভারত দ্বন্দ্ব : বাংলাদেশে পক্ষ-বিপক্ষ

মাসুদ রানা : খবরের কাগজে ও সামাজিক-মাধ্যমে দেখছি,বাংলাদেশ-ভারত মৈত্রীর পক্ষে মানব-বন্ধন শুরু হয়েছে বাংলাদেশের জেলায়-জেলায়। ধারণা করছি, বাংলাদেশ-চীন মৈত্রীর পক্ষে মানব-বন্ধন এই এলো বলে। উপরের কথাটি আমার একটি ‘প্র্রেডিকশন’, যার সত্যফলন শুধু সময়ের ব্যাপার। কারণ, দু’সপ্তাহ আগে আমি লিখেছিলাম, ‘চীন-ভারতের মধ্যে যুদ্ধ হলে বাঙালি বিভক্ত হয়ে পড়বে’ এবং আজ ‘বাংলাদেশ-ভারত মৈত্রী’র পক্ষে যে মানব-বন্ধন দেখছি, তা একটি পক্ষ মাত্র। ভারত-মৈত্রীর বিপরীতে একটি পক্ষ আছে, যারা একইভাবে ‘বাংলাদেশ-চীন মৈত্রী’র পক্ষে মানব-বন্ধন সংগঠিত করবে। কিন্তু হায়, দুঃশাসন-কবলিত বাঙালি জাতির প্রকৃত স্বাধীনতার লক্ষ্যে প্রয়োজনীয় জনগণের মৈত্রীর মানব-বন্ধন হয় না!

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়