শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের চিকিৎসা খাত নিয়ে গভীর যড়ষন্ত্র চলছে : অধ্যাপক ডা. ইকবাল আর্সলান

শাহীন খন্দকার : [২] স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি বলেন, দেশে চিকিৎসা খাত নিয়ে রাজনীতি চলছে। কোভিড-১৯ চিকিৎসায় ঢাকা মেডিকেল হাসপাতালের ২ হাজার চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীর পেছনে ২০ কোটি টাকার যে ব্যয় দেখানো হচ্ছে, তদন্ত না করে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।

[৩] তবে ২০ কোটি টাকা খরচ অস্বাভাবিক মনে হচ্ছে। এতো অস্বাভাবিক কেন হবে? দুই মাসে জনপ্রতি খরচ হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এখানে খাবার, আবাসিক হোটেল এবং ট্রান্সপোর্টের হিসাবও খতিয়ে দেখতে হবে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে যাতে কোনো রাজনীতি না হয়, সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তা গুরুত্বসহকারে দেখতে হবে। চিকিৎসা ব্যবস্থাকে বেকায়দায় ফেলার জন্য একটি চক্র কাজ করছে।

[৪] কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থাকে সামনে রেখে দেশবাসীকে হতাশার মধ্যে ঠেলে দিচ্ছে চক্রান্তকারীরা। মানুষের মধ্যে বিরূপ মনোভাব ও হতাশা তৈরির লক্ষ্যে একটি মহল এসব কাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়