শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংরেজির পাশাপাশি বাংলাতে বিবিএসের প্রতিবেদন তৈরি না করায় বিরক্তি প্রকাশ পরিকল্পনামন্ত্রীর

সাইদ রিপন : [২] পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) ইংরেজির পাশাপাশি বাংলাতে প্রতিবেদন তৈরির জন্য পরামর্শ দিয়ে আসছিলেন। তবে বিবিএস পরিকল্পনামন্ত্রীর এ পরামর্শ আমলে নিচ্ছে না।

[৩] মঙ্গলবার ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) ৩য় পর্যায়’ প্রকল্পের ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস-২০১৯’ এর প্রতিবেদনটি পুরোপুরি ইংরেজিতে তৈরি করে প্রকাশ করেছে বিবিএস। এর পরিপ্রেক্ষিতেই মন্ত্রী এসব কথা বলেন ।

[৪] তিনি বলেন, বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মূল বইটা পুরোপুরি ইংরেজিতে করা হয়েছে। আমি বারবার বলে আসছি, ইংরেজিকে সম্মান করি, খুবই প্রয়োজন আছে, কিন্তু প্রতিবেদনটাকে যদি দেশের মানুষের মধ্যে, জেলা, উপজেলা, প্রশাসনে, রাজনীতিতে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে ছড়াতে হলে এটা বাংলায় করতে হবে। বাংলায় করলে প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বাড়বে। আবার আজকে আপনাদের সামনে বলবো, এটাকে বাংলায় করেন। খুব সাবধানে বাংলা করেন। পণ্ডিত ব্যক্তিদের দেখিয়ে নেন, যাতে ভাষাটা সঠিক থাকে।

[৫] এম এ মান্নান আরও বলেন, পরিসংখ্যানের গুরুত্ব যে কত বেশি, আমি বুঝিয়ে বলতে পারবো না। এর গুরুত্ব দিনদিন বাড়ছে। আমরা অনেকেই এখনও এ বিষয়ে সচেতন নই। তবে সচেতন হতে বাধ্য হবো। কারণ পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়