শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক পরা নিয়ে কড়া আইনের আহ্বান মোদির (ভিডিও)

জেরিন আহমেদ : [২] মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অনেক জায়গায় সুরক্ষা বিধি উপেক্ষা করা হয়েছে যাঁরা নিয়ম মানছেন না তাদের থামাতে হবে এবং বোঝাতে হবে। সম্প্রতি এক দেশের প্রধানমন্ত্রীকে ১৩ হাজার টাকার জরিমানা করা হয়েছে মাস্ক না পরার জন্য। ভারতেও তেমনটাই করতে হবে। দেশের প্রধান হোক বা গ্রামের প্রধান কেউই নিয়মের উর্ধ্বে নন। এনডি টিভি, সংবাদ প্রতিদিন, এই সময়

[৩] তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি যে, মানুষের সামাজিক ও ব্যক্তিগত আচরণে আবহেলা রয়েছে। হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি মনে চলা এবং করমর্দন না করা...সেগুলি আর কঠোরভাবে পালন করা হচ্ছে না। এটা চিন্তার বিষয়। এটা খুবই গুরুতর বিষয়, আমাদের সুনিশ্চিত করতে হবে, যে এগুলি মেনে চলা হচ্ছে কিনা”।

[৪] মোদি বলেন, ‘এখন সর্দি কাশি হওয়ার সময়। সবাই নিজের যত্ন নেবেন। বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভাল। সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত- যেমন লকডাউন, জেরে কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

[৫] গত কয়েক সপ্তাহে ভারতে বেড়েছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫.৬ লক্ষেরও বেশি এবং মৃতের সংখ্যা প্রায় ১৭,০০০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়