শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আমতলীতে ফরমালিনযুক্ত ফলে বাজার সয়লাব দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সচেতন নাগরিকদের

বরগুনা প্রতিনিধি: [২] এ ফরমালিনযুক্ত ফল খেয়ে মানুষের লিভার, কিডনি সমস্যা ও ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। দ্রুত ফরমালিনযুক্ত ফল বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।

[৩] জানা গেছে, রসালো সুমিষ্ট ও পুষ্টিকর ফল কাঁঠাল এবং স্বাদ ও ভিটামিন সমৃদ্ধ ফল আম। সকল শ্রেনী পেশার মানুষ এ ফল দুটি পছন্দনীয়। আমতলীর বাজারে বিভিন্ন প্রজাতির আম রয়েছে। প্রজাতি ভেদে এ আম ২৫ মে থেকে ২৫ জুলাই’র মধ্যে পেকে থাকে। অপর দিকে বাজারে গালা ও খাজা প্রজাতির কাঁঠাল ছাড়াও উচ্চ ফলনশীল কাঁঠাল বারি কাঁঠাল-১ এবং বারি কাঁঠাল-২ রয়েছে।

[৪] তবে অধিকাংশ কাঁঠাল পাকার উপযুক্ত সময় মধ্য জুলাই থেকে পুরো আগষ্ট মাস পর্যন্ত। কিন্তু ইতিমধ্যে বাজারে আম ও কাঁঠালে সয়লাব হয়ে গেছে। এতো আগে বাজারে প্রচুর পরিমানে কাঁঠাল আসার কথা নয়। অসাধু বাগান মালিক ও ব্যবসায়ীদের অধিক লাভে বিক্রি করায় প্রবণতার কারণে এতো আগে বাজার কাঁঠাল এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।

[৫] বাগান মালিকরা বেশি লাভের আশায় উপযুক্ত সময়ের আগেই গাছে কাঁঠাল কাঁচা থাকা অবস্থায়ই ঔষধ প্রয়োগ করে থাকেন। আমতলীর ব্যবসায়ীরা ওই এলাকা থেকে কাঁঠাল এনে দ্রুত পাকানোর জন্য পানিতে ফরমালিন মিশিয়ে ওই পানি কাঁঠালে দিয়ে পলিথিন মুড়িয়ে রাখেন। ওই কাঁঠাল ২-৩ দিন পরে পেকে যায়। দুই দফায় কাঁঠালে রাসায়নিক পদার্থ প্রয়োগ করে বলে জানান ফল বিক্রেতার সাথে জড়িতরা। ওই ফরমালিনযুক্ত কাঁঠাল আমতলী উপজেলার বাজারগুলো সয়লাব হয়ে গেছে। ওই ফরমালিনযুক্ত ফল খেলে মানুষের লিভার, কিডনিতে সমস্যা ও ক্যান্সারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত বাজারে ফরমালিনযুক্ত ফল বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ