শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসিকে ‘ডেকাথ্লন বাংলাদেশ’ এর ২০ হাজার মাস্ক প্রদান

সুজিৎ নন্দী: [২] ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, করোনাকালে নাগরিক সেবা প্রদানে নিবেদিত ডিএনসিসির কর্মীদের সুরক্ষা প্রদানে এ সকল ব্যবহার করা যাবে। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদেরকে এ সকল মাস্ক বিতরণ করা হবে।

[৩] ‘ডেকাথ্লন বাংলাদেশ’ নামক একটি মাস্ক উৎপাদন ও রপ্তানীকারক প্রতিষ্ঠান সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গুলশানস্থ নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের কাছে ২০ হাজার নন সার্জিকেল ফেব্রিক মাস্ক প্রদান করেন। ব্যবসা প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার দীপক ডি সুজা ডিএনসিসি মেয়রের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন।

[৪] দীপক ডি সুজা জানান, ব্যবহারকারীগণ প্রতিটি মাস্ক ধুয়ে অন্তত ২১ বার ব্যবহার করতে পারবেন। মাস্ক হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়