শিরোনাম
◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা আ.লীগের

সমীরণ রায়: [২] মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রাজধানীর সদর ঘাটে লঞ্চ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানানো হয়। একইসঙ্গে লঞ্চডুবিতে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখা, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

[৪] বৈঠকে আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলেক্ষে দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের ৩টি করে (বনজ, ফলদ ও ভেষজ) গাছ লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

[৫] এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজমসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ