শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

আনিস তপন: [২] বর্ষা মৌসুমে সারাদেশে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) চালু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।মঙ্গলবার (৩০ জুন) পানিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

[৩] কন্ট্রোল রুমের মোবাইল নম্বর-০১৩১৮২৩৪৫৬০। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্বক্ষণিকভাবে চালু থাকবে নম্বরটি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

[৪]কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বন্যা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দুর্যোগ মনিটরিং সেল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।

[৫] এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। আরও নিবিড় পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম চালু হলো। নির্বাহী প্রকৌশলীরা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খবরাখবর দিচ্ছেন।

  • সর্বশেষ