শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুণঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েছে ৭৩৯ পরীক্ষার্থী

শরীফ শাওন ও জেরিন আহমেদ : [২] এছাড়াও সারাদেশে এসএসসি ও সমমান ৬ হাজারের বেশি পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে। পুন:নিরীক্ষণের আবেদনকারীর মধ্যে কিছু পরীক্ষার্থী ফলাফল পরিবর্তন হয়ে ফেল এসেছে। সর্বাধিক পরিবর্তন হয়েছে গণিত ও ইংরেজি খাতার নিরীক্ষণে।

[৩] মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ১১ টি শিক্ষা বোর্ড থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে ৮১ হাজার ২২২টি উত্তরপত্র নিয়ে আপত্তি করে ২ লাখ ৩৪ হাজার ৪৭১ শিক্ষার্থী ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করে।

[৪] ঢাকা শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছে ২৯৯ পরীক্ষার্থী, দিনাজপুরে ৫০, সিলেটে ৩০, ময়মনসিংহে ৪৩, রাজশাহীতে ১৪০, চট্টগ্রামে ৬৩, বরিশালে ১১, যশোরে ৪৫, কুমিল্লায় ৬১, কারিগরি শিক্ষা বোর্ডে ১৮ জন ও মাদ্রাসা বোর্ডে ৩৩ জন।

[৫] ফেল থেকে পাস করেছে ঢাকা শিক্ষা বোর্ডে ১০৫ পরীক্ষার্থী, দিনাজপুরে ৩৫, সিলেটে ২৩, ময়মনসিংহে ৪৭, রাজশাহীতে ৩৪, চট্টগ্রামে ৪১, বরিশালে ২৫, যশোরে ৪৪, কুমিল্লায় ৬২, কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৪ জন ও মাদ্রাসা বোর্ডে ১০৫ জন।

[৬] ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, উত্তরপত্র মূল্যায়নে ভুলের বিষয়ে শিক্ষকদের কাছে জানতে চাওয়া হবে। একইসঙ্গে আগামী দুই বছর উত্তরপত্র মূল্যায়ন থেকে বিরত রাখা হবে। ইচ্ছাকৃত দায়িত্বে অবহেলার প্রমান পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ