শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবীশ আইনজীবীদের মানববন্ধন পুলিশের বাঁধায় পন্ড

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া : [২] কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবীশ আইনজীবীকে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত করে গ্যাজেট প্রকাশের দাবিতে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মানববন্ধনে পুলিশি বাঁধায় পন্ড হয়ে গেছে।

[৩] মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা মানববন্ধনে দাঁড়িয়ে বক্তব্য শুরু করার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের মানববন্ধন পন্ড করে দেয়। পরে কাউতলীতে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শাহ মোঃ কাউসার, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ, মোঃ জালাল হোসেন মামুন প্রমূখ।

[৫] এ সময় বক্তারা বলেন, করোনার কারণে যথাসময়ে তাদের অন্যান্য পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে শিক্ষানবীশ আইনজীবীদের জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই তারা প্রধানমন্ত্রীর নিকট তাদেরকে বিশেষ ব্যবস্থায় আইনজীবী হিসেবে গেজেট ঘোষণা করার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়