শিরোনাম
◈ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো ◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথিলাকে নিয়ে ‘নো কমেন্ট’

ডেস্ক রিপোর্ট : তারকাদের পোস্টের নিচে এমন বাজে মন্তব্য অহরহ পাওয়া যায়। আর এ কারণে নিজেকে অনুসরণ ‘না করতে’ বলে ভীষণ ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

এবার ইনস্টাগ্রামে নিজ অ্যাকাউন্টের কমেন্ট অপশন বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

ছবি-ভিডিও শেয়ার করার সামাজিক এ সাইটে অনেক বেশি বাজে মন্তব্যের শিকার হচ্ছেন অভিনেত্রীরা। যার ফলে এখন থেকে মিথিলার পোস্টেও মন্তব্য করার সুযোগ পাবেন না অন্যরা।

ভালোলাগা মুহূর্তের ছবি কিংবা ব্যক্তিজীবনের নানা বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার করেন থাকেন মিথিলা। স্বাভাবিকভাবেই ইনস্টাগ্রামে ছবি শেয়ারটা বেশি হয়। কিন্তু নিয়মিতই তার ব্যক্তিজীবন নিয়ে বিষোদগার করেছেন বাংলাদেশিরা।

শুধু মিথিলাই নন, বাংলাদেশের বেশিরভাগ অভিনেত্রীরই এমন তিক্ত অভিজ্ঞতা। গত সপ্তাহে বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বেশ সমালোচনা হয়েছে।

অনেকেই জানান, ক্ষেত্রবিশেষে কমেন্ট অপশন বন্ধ করে দিলেও বাজে ট্রলের শিকার হয়েছেন তারা। তারপরও এই অপশনটা বন্ধ রেখে মেলে কিছুটা স্বস্তি। তাই এখন থেকে ইনস্টাগ্রামে থাকছে না মিথিলার পোস্টে কমেন্ট করার সুযোগ।

সূত্র : পূর্বপশ্চিম

  • সর্বশেষ
  • জনপ্রিয়