শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসামে বন্যায় ১০ লাখের বেশি মানুষ ঘরছাড়া

মিনহাজুল আবেদীন : [২] টানা কয়েকদিনের ভারীবর্ষণে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার অনেক ওপরে ওঠে যাওয়ায় উত্তর-পূর্ব ভারতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রদেশ আসামে ব্যাপক বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। জাগোনিউজ

[৩] জানা গেছে, প্রাণে বাঁচতে বাড়িঘর ছেড়েছেন বন্যায় প্লাবিত এলাকাগুলোর ১০ লাখেরও বেশি মানুষ। রয়টার্স

[৪] সোমবার এক প্রতিবেদনে জানানো হয়, আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন প্রাদেশিক সরকারের কর্মকর্তারা। কলকাতা ২৪

[৫] বৃহত্তম নদী ব্রহ্মপুত্রের তীরবর্তী ২ হাজারেরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে বন্যার পানিতে ডুবে পৃথক ঘটনায় অন্তত দুইজন মারা গেছেন। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। সংবাদ প্রতিদিন

[৬] আসামের ৩৩টি জেলার মধ্যে অন্তত ২৩টি জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রদেশটিতে আরও তিনদিন প্রবল এই বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।

[৭] কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযান ও অস্থায়ী আশ্রয় শিবিরে শারীরিক দূরত্ব বজায়ে রাজ্যটিতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়