শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল (ভিডিও)

বাশার নূরু : [২] ঢাকার সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুতে দেখা দিয়েছে ফাটল। এ কারণে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান।

তিনি আরও বলেন, ‘সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেওয়ায়, যানবাহন চলাচল স্থগিত করেছি। আগামীকাল আমাদের বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

[৩] এদিকে, বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ থেকে ১৩ ঘণ্টা পর সুমন ব্যাপারি নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠিয়েছেন ফায়ারসার্ভিসের কর্মীরা। সুমনের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুরে।
সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে ডুবুরিরা টিউবের মাধ্যমে লঞ্চটি ওপরে তোলার চেষ্টা করে। লঞ্চটির একাংশ যখন ওপরে উঠে আসছিল ঠিক তখনই সুমন ব্যাপারি লঞ্চ থেকে বের হয়ে আসেন।

[৪] সোমবার সকালে 'ময়ূর-২' নামের একটি লঞ্চের ধাক্কায় 'মর্নিং বার্ড' নামে ছোট আরেকটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ডুবে যায়। এটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসার পথে উদ্ধারকারী জাহাজ ধাক্কা লাগে পোস্তাগোলা সেতুতে। বর্ষায় নদীতে পানি বৃদ্ধির কারণে সেতুর নীচে নৌপথের উচ্চতা কমে গেছে। অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, এ কারণে উদ্ধারকারী জাহাজের ক্রেন সেতুতে ধাক্কা খায়।

বিডি-প্রতিদিন, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়