শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ পরবর্তী রাইড শেয়ারিংয়ের এনলিস্টমেন্ট নীতিমালা পরিবর্তনের দাবি

সমীরণ রায় : [২] সোমাবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, সারা বিশ্বের মতো ঢাকাসহ সারাদেশের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণ করতে রাইড শেয়ারিং সেবা এক অন্যান্য ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত সুনামের সঙ্গে সেবাটি পরিচালিত হয়ে আসছে। তারপরেও একটি সু-শৃঙ্খল নীতিমালা প্রয়োজন।

[৩] তিনি বলেন, ২০১৭-১৮ সালের এনলিস্টমেন্ট নীতিমালা থাকলেও এতে বেশকিছু অসংগতি রয়েছে। এখানের একটি ধারায় বলা হয়েছে, একটি এনলিস্টমেন্ট সার্টিফিকেটের বিপরীতে একটি রাইড শেয়ারিং কোম্পানির অ্যাপই ব্যবহার করা যাবে। এ ধারাটির পরিবর্তন চাই।

[৪] তিনি আরও বলেন, নীতিমালার অনুচ্ছেদ ‘ক’ এর ১০ নম্বর ধারায় বলা হয়েছে, নতুন রেজিস্ট্রেশন করা যানবাহন দিয়ে এক বছরের আগে রাইড শেয়ারিং করা যাবে না। এ ধারাটির বিলুপ্তি চাই। কারণ বেকার যুবকরা যখন এ কাজের মাধ্যমে সাবলম্বী হচ্ছেন। এ নীতির ফলে অনেকেই চাইলেও এটি করতে চাইবে না। এতে রাষ্ট্রের অর্থনীতির চাকা থেমে থাকবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়