শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান স্টক একচেঞ্জে সন্ত্রাসী হামলা, বন্দুকধারীসহ নিহত ৯

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের করাচিতে সোমবার স্টক একচেঞ্জ ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ১ পুলিশ সদস্য ও ৪ জন গার্ড নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। ডেইলি জাং, ডেইলি পাকিস্তান

[৩] জিও নিউজের খবরে বলা হয়েছে, সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমে স্টক এক্সচেঞ্জের মূল গেটে গ্রেনেড হামলা করে। এরপর বিল্ডিং চত্বরে ঢুকে গুলি চালাতে শুরু করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

[৪] আহত ৭ জনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়