শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেবাননে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

লেবানন প্রতিনিধি : [২] লেবাননে সড়ক দুর্ঘটনায় মো. জনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। লেবাননের জুনি জেলার প্রধান সড়কের জালা নামক স্থানে গত শনিবার (২৭ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে।

[৩] জানা গেছে, জনির বাড়ি কুমিল্লা সদর থানার উলচর এলাকায়। তার বাবার নাম খোকন মিয়া। ৬ বছর আগে একটি ক্লিনিং কোম্পানির ভিসায় লেবানন আসেন তিনি। আশরাফিয়ে এলাকায় ছোট একটি রুমে থাকতেন। গত শনিবার রাতে জুনি শহরের প্রধান সড়ক থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধর করে স্থানীয় পুলিশ।

[৪] পুলিশের ধারণা, রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের পর জনির মরদেহ অন্ধকারে পড়ে ছিল। যেহেতু এটি ব্যস্ততম একটি সড়ক, এ কারণে তার মরদেহের উপর দিয়ে অন্যান্য যানবাহন দ্রুত গতিতে চলাচল করায় দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়