শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাহুল গান্ধী চীন-পাকিস্তানের ভাষা বলছেন: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক: [২]  তিনি বলেন, আপনি যেটা বলছেন, সেটা চীন ও পাকিস্তানের ভাষা। রাহুল গান্ধীর 'আত্মসমর্পণ মোদি' হ্যাশ ট্যাগের জবাবে রোববার এএনআইকে দেয়া এক সাক্ষৎকারে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

[৩] ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব রাহুল গান্ধী। দুটি ক্ষেত্রেই আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী, মোদিকে এই খোঁচা দিয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হ্যাশট্যাগ আত্মসমর্পণ খোঁচা ভাইরাল হয়েছে। সেই কথার জবাব দিতে সরব হয়েছেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ। এমনকী, ইন্দো-চীন সংঘাত নিয়ে সংসদে আলোচনা করতে রাজি সরকার, বিরোধীদের কাছে এই বার্তা পাঠান অমিত শাহ।

[৪] তিনি বলেন, দেশ-বিরোধী কার্যকলাপ রুখতে আমরা সমর্থ। কিন্তু কোনো দলের প্রাক্তন সভাপতি এই ধরনের কথা বললে, বেদনা হয়। এমন সংকটের মুহূর্তে এই ধরনের নীচু রাজনীতি এড়িয়ে চলাই ভালো।

[৫] রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন, এটা আত্মসমীক্ষার বিষয়। তিনি ও তার দল যে হ্যাশট্যাগ ব্যবহার করছেন, তাতে করে পাকিস্তান ও চীনের হাত শক্ত হচ্ছে। আপনি যেটা বলছেন, সেটা চীন ও পাকিস্তানের ভাষা। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়