শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যসহ ৭ জনের কোভিড-১৯ আক্রান্ত

মনিরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গা প্রতিনিধি : [২] চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১২ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৫ জন ও মারা গেছেন ৩ জন।

[৩] রোববার (২৮ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৭ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৭ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।

[৪] তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার-৪, দামুড়হুদা উপজেলার-২ ও আলমডাঙ্গা উপজেলার-১ জন। এরমধ্যে দামুড়হুদা দুলালনগর পুলিশ ক্যাম্পের এক সদস্য ও দর্শনা বাসষ্ট্যান্ড পাড়ার-১, চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়া-১, ওয়াপদা পাড়ার-১, সুমিরদিয়ার-১, এতিমখানা পাড়ার-১ এবং আলমডাঙ্গার পৌর এলাকার এরশাদপুরের-১জন।

[৫] আক্রান্ত রোগীদের মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১২ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৫ জন ও মারা গেছেন ৩ জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়