শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে ১৪৮ জনের কোভিড শনাক্ত

মিনহাজুল আবেদীন : [২] সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ১১৬ জন এবং সুনামগঞ্জের ৩২ জন। বাংলানিউজ

[৩] শনিবার রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন ওসমানীর পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সকলেই সিলেটের এরমধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।

[৪] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ আসে।শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জের এবং নয় জন সিলেট জেলার বাসিন্দা।

[৫] স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট চার হাজার ২০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২৯৬ জনে এবং সুনামগঞ্জে আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫৯ জন। জাগোনিউজ

[৬] জানা গেছে, এ দুই জেলার মধ্যে হবিগঞ্জ জেলায় ৫৩৭ জন ও মৌলভীবাজারের ৪১৪ জন আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়