শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় প্রবা‌সি সাংবা‌দি‌কের বা‌ড়ি‌তে ডাকা‌তি

চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি: [২] আরটিভির আমেরিকার মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের চুয়াডাঙ্গার জীবননগরের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকত দল।

[৩] শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মিনাজপুর গ্রামে ৬-৭ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে ঢুকে তার পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লক্ষাধিক টাকা স্বর্ণ ও রূপার গহণা এবং মোবাইল সেট লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

[৪] আরটিভির আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য প্রতিনিধি কামরুজ্জামান হেলালের ভাই হামিদুজ্জামান টিটু জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাতদল দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। প‌রে তারা রান্না ঘরের গ্রীল কেটে ঘরের ভেতরে ঢোকে। তিনি আরো জানান, ফ্লাটের সব কয়টি রুমের দরজা খোলা থাকায় ডাকাত দল নির্বিঘ্নে ঘরে ঢুকে প্রথমে দুই ছেলে সাঈদ (২৪) ও তাজকে (১৬) বেঁধে ফেলে। পরে ডাকাতদল স্ত্রী ও তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং দুই ছেলেকে খুনের হুমকি দিয়ে ঘরের আলমিরাতে রাখা নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণের ও ১৬ ভরি রুপার গহণা এবং ৫টি মোবাইল সেট লুট করে। মোট ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে তারা পালিয়ে যায়।

[৫] খবর পেয়ে রাতেই জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জীবননগর থানাতে একটি অভিযোগ করা হয়েছে।

[৬] জীবননগর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়