শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চালের বাজার অস্থিতিশীল করা হলে সরকার কঠোর অবস্থানে যাবে- খাদ্যমন্ত্রী

আনিস তপন : [২]  করোনা কালীন সময়ে যদি অপচেষ্টার মাধ্যমে চালের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে সরকার কঠোর অবস্থানে যাবে। প্রয়োজনে সরকারিভাবেই চাল আমদানি করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৩] শনিবার নওগাঁ জেলার পোরশা উপজেলা কৃষি ও বন বিভাগ কর্তৃক আয়োজিত গাছের চারা এবং সবজির বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ বথা বলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

[৪] প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সেই আলোকেই এসব গাছের চারা ও সবজি বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, গাছ নিধন করা মানুষ হত্যার প্রায় সমান, যেহেতু গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি। কোন গাছ যেন কাটা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি স্থানীয় প্রশাসনসহ উপস্থিত সকলকে নির্দেশ দেন।

[৪] চুক্তি অনুযায়ী চাল সরকারি গুদামে নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহের অনুরোধ জানিয়ে চালকল মালিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অতীতের মত এবারও সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে চাল দিয়ে সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

[৫] তিনি বলেন, এখন ভরা মৌসুম। এই সময়ে চালের দাম বৃদ্ধি পাবার কোন কারণ নেই। তাই এসময়ে চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার সরকার চাল আমদানির চিন্তাভাবনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়