শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরি হারানোর শঙ্কায় পোশাক শ্রমিকরা, কোভিড-১৯ সার্টিফিকেট সংগ্রহে ভোগান্তি

শরীফ শাওন : [২] গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ সার্টিফিকেট নিতে ভিড় করছেন পোশাক শ্রমিকরা। অভিযোগ রয়েছে, নমুনা পরীক্ষা করতে দিলেও রিপোর্ট পেতে দেরি হচ্ছে। অনেকের অভিযোগ, নেগেটিভ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। তারা বলেন, মুখের কথায় নয়, কারখানা প্রমানপত্র চায়।

[৩] গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজাম্মান বলেন, নেগেটিভ সার্টিফিকেট অনেক ক্ষেত্রেই দেয়া সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ যেন শ্রমিকদের কাছ থেকে অযথা সার্টিফিকেট না চান, তা নিশ্চিত করা হবে।

[৪] বিজিএমইএ জানায়, শ্রমিকদের কোভিড-১৯ সার্টিফিকেট নিয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি। উপসর্গ আছে এমন কর্মরত শ্রমিকদের নমুনা সংগ্রহে সহায়তা করছে কারখানা কর্তৃপক্ষ।

[৫] কারখানা কর্তৃপক্ষরা জানান, দীর্ঘদিন পর নতুন করে কারখানায় যোগদান করছে এমন শ্রমিকদের কোভিড-১৯ সার্টিফিকেট সংগ্রহ করার নির্দেশনা দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও কারখানায় প্রবেশের সময় রুটিন চেকআপে তাপমাত্রা স্বাভাবিকের বেশি বা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হচ্ছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়