শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিনটি বিশ্বকাপই জিততে চান ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক : [২] মেলবোর্নের একটি রেডিওতে সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, ‘আমি ক্রিকেট পাগল মানুষ, সব সময়ই ক্রিকেট নিয়ে ভাবি। বিশেষ করে আমি যেহেতু রঙিন পোশাকের অধিনায়ক তাই টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবছি। টানা দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে।

[৩] এরপর ২০২৩ সাথে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। এই তিন আসরের শিরোপা কীভাবে জিততে পারি সেই পরিকল্পনা করেছি আমি। সেরা সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।’

[৪] করোনাভাইরাসের কারণে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কি-না, তা নিয়ে ভাবতে চান না ফিঞ্চ। নিজের পরিকল্পনা সাজিয়ে রাখতে চান তিনি। ফিঞ্চ বলেন, ‘বিশ্বকাপ হবে কি-না তা নিয়ে ভাবছি না। তবে বিশ্বকাপ নিয়ে দলের জন্য পরিকল্পনা সাজিয়ে রেখেছি। এমনকি আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আমাদের ভাবতে হচ্ছে।’

[৫] শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা কষেছেন ফিঞ্চ। ওয়ানডে বিশ্বকাপের এখনও তিন বছর বাকী। তারপরও বিশ্বকাপ বলে কথা, তাই সেটি নিয়েও এখনই ভাবছেন ফিঞ্চ। তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপ নিয়েও আমরা পরিকল্পনা করছি। ওই বিশ্বকাপকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। শিরোপা পুনরুদ্ধার করতে হলে আমাদের কোন পথে এগোতে হবে তা নিয়ে বড় ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি।’

[৬] জুলাই মাসেই ইংল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ছিল অস্ট্রেলিয়ার। করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়েছে। তবে সেপ্টেম্বরে সিরিজটি হওয়ার সম্ভাবনা আছে।
২০১৫ সালে বিশ্বকাপ জিতলেও গত আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। তাই ২০২৩ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধার করতে চান ফিঞ্চ।

  • সর্বশেষ