শিরোনাম
◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরোধী দলের তোপের মুখে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : [২] পাকিস্তানের পার্লামেন্টে বাজেট অধিবেশন ভাষণ দিতে গিয়ে আলকায়দা নেতা ওসামা বিন লাদেনকে শহীদ বলায় এ তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী ইমরান খান।

[৩] এ সময় মন্ত্রিসভার দুজন সিনিয়ার নেতা এটাকে 'স্লিপ অফ টাং' বা মুখ ফসকে বেড়িয়ে যাওয়া ভুল কথা হিসেবে সাফাই গাইলে এ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়ও।খবর দ্যা ডনের।

[৪] বৃহস্পতিবার পাক পার্লামেন্টে দেয়া ওই বাজেট অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে ইমরান খান বলেন, আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে। পাকিস্তান তাদের সহযোগিতা করতে গিয়ে কথিত ওই মার্কিন সন্ত্রাসবিরোধী অভিযানে ৭০ হাজার নাগরিককে প্রাণ দিতে হয়েছে। পাকিন্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে 'শহীদ' হন আলকায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন।

[৫] এ কথা শুনে চোখ কপালে উঠে পার্লামেন্টে অধিবেশনে অংশ নেয়া সব রাজনীতিকের। পরে ভুলটা বুঝতে পারেন ইমরান খান।কিন্তু যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়।

সুত্র : অধিকার নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়