শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ে গভীর সংকটের সম্মুখীন যুক্তরাষ্ট্র: ড.ফাউচি

লিহান লিমা: [২] দেশটির ১৬টি অঙ্গরাজ্যে দ্বিতীয় দফায় সংক্রমণের মাত্রা দ্বিগুণ হয়েছে। শুক্রবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৪২ জন। এর আগের দিন শনাক্ত হয় ৪০ হাজার ৫৯৮ জন নতুন রোগী। রয়টার্স

[৩] এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংস্থার প্রধান এবং হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্কফোর্সের সদস্য মহামারী বিশেষজ্ঞ ড.অ্যান্থনি ফাউচি ওই মন্তব্য করে বলেছেন, কিছু অঙ্গরাজ্যে করোনার যে পুনরায় উত্থান হচ্ছে আগামী দিনে এই সংক্রমণ আরো ভয়াবহ রুপ ধারণ করবে। আগেভাগে লকডাউন খুলে দেয়া এবং নিয়ম না মানার কারণে সংক্রমণ বাড়ছে। এটিকে শেষ করার একমাত্র উপায় সবাই মিলে এটিকে শেষ করা।

[৪] স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ কমাতে আরও পদক্ষেপ গ্রহণের আহ¦ান জানালেও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের ‘অগ্রগতির’ প্রশংসা করছেন। বিবিসি

[৫] সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যে করোনার প্রকোপ বেড়েছে। আরিজোনা, আরকানসাস, নিউ মেক্সিকো ও নর্থ ক্যারোলিনাসহ মোট ৯ টি অঙ্গরাজ্য পুনরায় লকডাউন খুলে দেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে।

[৬] যুক্তরাষ্ট্রে শনিবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৫২ হাজার ৯৫৬ জন। মারা গিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪০ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিক সমীক্ষায় প্রায় ১০ গুণ বেশি। আল জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়