শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌন নির্যাতন অভিযোগকারি ২ নারীর বিরুদ্ধে মামলা ঠুকলেন জাস্টিন বিবার

রাশিদ রিয়াজ : [২] ওই দুই নারী কানাডার সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। এবার তাদের বিরুদ্ধে ২ কোটি ডলারের মানহানির মামলা ঠুকে দিলেন বিবার। সিএনএন

[৩] বৃহস্পতিবার মামলা দায়েরের পর বিবার টুইটে লেখেন তার বিরুদ্ধে এধরনের অভিযোগ অতিরঞ্জিত। কাদি নামে এক নারী বিবারের বিরুদ্ধে অভিযোগ আনেন ২০১৫ সালের ৫ মে সকালে নিউইয়র্কের একটি হোটেলে তিনি এই সঙ্গীত শিল্পীর হাতে যৌন নির্যাতনের শিকার হন। দ্বিতীয় নারী হচ্ছেন জেন, তার অভিযোগ ২০১৪ সালের ১০ মার্চ টেক্সাসের হোটেল অস্টিনে বিবার তাকে যৌননির্যাতন করেন।

[৪] এসব অভিযোগ মিথ্যা অভিহিত করে বিবার বলেছেন তার খ্যাতি বিনষ্ট করতে এসব করা হচ্ছে যা সম্পূর্ণ বানোয়াট। এছাড়া টুইটে বিবার বলেন এধরনের প্রতিটি অভিযোগ তিনি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়