শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরাপত্তা হেফাজতে নির্যাতন ও মৃত্যু আইন ২০১৩-এর অধীনে এখন পর্যন্ত কোনও মামলার সুরাহা হয়নি : আইন ও সালিশ কেন্দ্র

তাপসী রাবেয়া : [২] শুক্রবার এক অনলাইন অলোচনায় (ওয়েবিনারে) নিরাপত্তা হেফাজতে নির্যাতন ও মৃত্যুর বিষয়ে সা¤প্রতিক চিত্র তুলে ধরেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র।

[৩] আসক দাবি করে, হেফাজতে নির্যাতন ও মৃত্যুর অসংখ্য অভিযোগের বিপরীতে মামলা হয়েছে মাত্র ১৭টি। কনভেনশন এগেইনস্ট টর্চারে সরকার প্রদত্ত হিসাব তুলে ধরে এ উদ্বেগের কথা জানায় সংস্থাটি।

[৪] আসক জানায়, নিরাপত্তা হেফাজতে নির্যাতন ও মৃত্যু আইন ২০১৩ এর অধীনে এখনও পর্যন্ত কোনও মামলার সুরাহা হয়নি। অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগী নিজেদের নিরাপত্তার কথা ভেবে মামলা করেন না। যারা সাহস করে মামলা করেন, তাদের নানা হয়রানি ও হুমকির মুখে পড়তে হয়। সরকারের পক্ষ থেকে অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়।

[৫] বিভাগীয় ব্যবস্থা অধিকাংশ সময়েই কেবল অব্যাহতি বা বদলির মধ্যে সীমাবদ্ধ। নির্যাতন ও হত্যা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না। ডিজিটাল নিরাপত্ত আইনের আওতায় অনেককে আটক করা হচ্ছে উচ্চতর আদালতের নির্দেশনা না মেনে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ