শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে নির্যাতিতদের আইনগত নিরাপত্তার উপযোগী পথ সংকোচিত হয়েছে : ন্যাপ

সমীরণ রায় : [২] বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে আরও বলেন, নির্যাতিতদের নিরাপত্তার পথে সব বাধা দূর করতে এবং সত্যিকার প্রতিকারে সরকারের কঠোর ও কার্যকরি পদক্ষেপ নেয়া উচিত।

[৩] তারা বলেন, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেও নির্যাতিত মানুষের নিরাপত্তা দেওয়া এবং প্রতিকারে ও প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই নির্যাতনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পন্থায় অপরাধ হিসেবে গণ্য করে আইন কার্যকর করতে হবে।

[৪] তারা আরও বলেন, বাংলাদেশে নির্যাতিতদের নিরাপত্তা দিতে সবধরনের অপপ্রয়োগ এবং নির্যাতনের সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। সরকারকে চরম অমানবিক মৌলিক ও মানবাধিকার লঙ্ঘনের সত্যিকার প্রতিকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

[৫] শুক্রবার নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়