শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমণ ঝুঁকিতে শীর্ষ দশে বাংলাদেশ

মিনহাজুল আবেদীন : [২] দ্বিতীয় দফায় সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে; বিশ্বের এমন শীর্ষ ১০ দেশের তালিকা তৈরি করেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এই তালিকায় জার্মানি, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের পর পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। জাগোনিউজ
[৩] তথ্য উপাত্ত বিশ্লেষণ দেখো গেছে, ৪৫ দেশের মধ্যে অন্তত ২১টিতে লকডাউনে শিথিলতা আনার পর ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। বিবিসি

[৪] গার্ডিয়ান বলছে, ১০টি দেশে কোভিড নিয়ন্ত্রণ করার জন্য তেমন কঠোর পদক্ষেপ নেই। লকডাউনের করা হলেও তা আবার শিথিল করা হয়েছে। এ কারণেই সংক্রমণ আগের তুলনায় অনেক বেড়েছে।

[৫] বিশ্বে সর্বাধিক ২৩ লাখ ৪৭ হাজার ২২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন রেকর্ড এক লাখ ২৪ হাজারের বেশি। বাংলাট্রিবিউন

[৬] ইউরোপের এবং সুইজারল্যান্ডে এক সপ্তাহের ব্যবধানে কোভিড রোগী বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ।

[৭] পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ; গত সপ্তাহের তুলনায় বাংলাদেশে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৯ শতাংশ। এরপরেই রয়েছে যথাক্রমে ফ্রান্স, সুইডেন, ইরান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব।

[৮] গার্ডিয়ান বলছে, ইরান, জার্মানি ও সুইজারল্যান্ডে সুস্থ হওয়ার হার আগের সপ্তাহের চেয়ে বেড়েছে।

[৯] অক্সফোর্ড কোভিড-১৯ গভর্নমেন্ট রেসপন্স ট্র্যাকারের গবেষণা প্রধান থমাস হেল বলেন, ভারতের মতো কিছু দেশ অর্থনীতির সংকট কাটিয়ে উঠতে খুব দ্রুতই লকডাউন শিথিল করেছে। আমাদের লকডাউন রোলব্যাক চেকলিস্ট দেখাচ্ছে, অনেক দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিচ্ছে। তবে এর খেসারত সবাইকে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়