শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বললেন ইমরান খান (ভিডিও)

ইয়াসিন আরাফাত : [২] বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের মৃত্যুর ঘটনা প্রত্যেকেরই জানা। পাকিস্তানেই লুকিয়ে ছিল পেন্টাগন গুঁড়িয়ে দেয়া সেই কুখ্যাত জঙ্গি। মার্কিন সেনা তাকে খুঁজে বের করে খতম করেছিল। যদিও পাকিস্তান তারপরও লাদেনকে আশ্রয় দেয়ার কথা স্বীকার করেনি। এবার সেই লাদেনকেই শহীদ বলে বসলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জিও টিভি, জি নিউজ, কোলকাতা ২৪

[৩] বৃহস্পতোবার পাকিস্তানের পার্লামেন্টে বক্তৃতা দেয়ার সময় লাদেনকে শহীদ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

[৪] বক্তৃতায় ইমরান খান বলেছেন, ‘যখন আমেরিকানরা এসে অ্যাবোটাবাদে লাদেনকে মেরে শহীদ করে দিয়েছিল, তখন আমরা সবাই অপ্রস্তুতে পড়েছিলাম।

[৫] ২০১১ তে ইউএস নেভি সিল পাকিস্তানে গিয়ে লাদেনকে খুঁজে বের করেছিল তার গোপন ডেরা থেকে। বিশ্ব জুড়ে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছিল আল কায়েদার প্রধান এই জঙ্গি নেতা। যার মধ্যে আমেরিকার ৯/১১-র সন্ত্রাস সবথেকে ভয়ঙ্কর। ২০০১-এর সেই ঘটনায় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল আমেরিকার টুইন টাওয়ার। ৩০০০ মানুষের মৃত্যু হয়েছিল। পাঁচটি বিমান হাইক্যাক করে হামলা চালানো হয়েছিল।

[৬] তবে এই প্রথমবার নয়, এর আগেও দেখা গিয়েছে ইমরান খান ওসামা বিন লাদেনকে জঙ্গি বলে স্বীকার করতে রাজি হননি। তিনি বলেছেন, লাদেন ব্রিটিশদের জন্য জঙ্গি আর অন্যদের জন্য স্বাধীনতা সংগ্রামী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়