শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশে কোভিড-১৯ শনাক্ত সাড়ে ৯ হাজার, কোয়ারেন্টাইনে আরও ৯ হাজার

সুজন কৈরী : [২] কোভিড-১৯ পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষায় মাঠ পর্যায়ে বিভিন্ন কাজ করতে গিয়ে পুলিশে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছে। কোভিড-১৯ এর বিস্তার রোধসহ নানা কাজে পুলিশকে মানুষের খুব কাছে যেতে হয়, মিশতে হয়, তাই নিজের অজান্তেই এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[৩] পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট ৯ হাজার ৫৭৮ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। যা একক পেশা হিসেবে সবচেয়ে বেশি। শনাক্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২ হাজার ১৯৩ জন সদস্য রয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজার ৫৩০ জন পুলিশ সদস্য কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন।

[৪] কোভিড-১৯ যুদ্ধে এ পর্যন্ত পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ৩৮ সদস্য মারা গেছেন।

[৫] উপসর্গ নিয়ে ৪ হাজার ১৬৯ জন পুলিশ সদস্য আইসোলেশনে ও আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রয়েছেন ৯ হাজার ৮৫ জন পুলিশ সদস্য।

[৬] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সোহেল রানা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের সুরক্ষায় সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধিগুলো জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে এসব নিয়ে কথা বলছেন। ভাইরাস থেকে রক্ষায় সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদস্যদের মধ্যে সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে কোভিড-১৯ শনাক্ত পুলিশদ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। যার ফলে একদিকে পুলিশের কোভিড-১৯ শনাক্তের সংখ্যা কমছে অপরদিকে সুস্থতার হারও বাড়ছে।

  • সর্বশেষ