শিরোনাম
◈ বিএন‌পি সরকা‌রের যাত্রা শুরু, এবার রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?  ◈ অপেক্ষা করুন, দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাআল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন (ভিডিও) ◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. ফিরোজা

জেরিন আহমেদ: [২] ডা. ফিরোজা বেগম (৬৫) বৃহস্পতিবার ভোর ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে তার স্বামী ডা. শফিকুর রহমান রুনু হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা আশঙ্কাজনক।

[৩] চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

[৪] তিনি বলেন, ডা. ফিরোজা বানু মিনু রাজশাহী মেডিক্যাল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী। করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী রাজধানীর আল নূর চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. শফিকুর রহমানেরও করোনা শনাক্ত হয়েছে। তিনিও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়